সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বিএনপির শত্রু নয়, বরং মিত্র।

দুই দল একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছে উল্লেখ করে তিনি দাবি করেন, শিগগিরই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে। বৃহস্পতিবার বিকেলে দিরাই পৌরসভার থানা পয়েন্টে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

শনিবার তাঁর ছোট ভাই ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুক চৌধুরীর ডাকা পৃথক সমাবেশ প্রসঙ্গে নাছির চৌধুরী বলেন, বৃহস্পতিবারের সমাবেশটিই দলের মূল সমাবেশ। পৃথক আয়োজনকারীরা দলে বিভক্তি তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। নিজের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগও প্রত্যাখ্যান করে দুর্নীতি প্রতিরোধের অঙ্গীকার করেন এই সংসদ সদস্য।