Facebook

202K+ Followers

Wednesday
|
04/03/2026

<b>চতুর্থ শ্রেণি থেকে শারীরিক, মানসিক ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক</b> করার পরিকল্পনা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

Share

দেশের শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চতুর্থ শ্রেণি থেকে শারীরিক, মানসিক ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৩ মার্চ) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন এবং সেই লক্ষ্যেই শিক্ষাব্যবস্থায় সময়োপযোগী পরিবর্তন আনা হবে। পাঠ্যপুস্তক যুগোপযোগী করতে তা পরিমার্জনের ওপর জোর দেন তিনি।

মন্ত্রী বলেন, কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এসব বিষয় সবার জন্য বাধ্যতামূলক করা হবে এবং এ বিষয়ে মূল্যায়ন পরীক্ষাও নেওয়া হবে। উচ্চ মানের বিশেষজ্ঞদের মাধ্যমে শিক্ষাক্রম প্রণয়ন ও পাঠ্যপুস্তক সংশোধন করা হবে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে কোনো দল–মত বিবেচনা করা হবে না বলেও আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী।

InfoGram is an innovative online news media platform dedicated to delivering clear, concise, and credible news tailored for Gen Z and Millennials.

© All Rights Reserved By InfoGram | Created By Chytro