**আমার রাজনৈতিক ক্যারিয়ার এক বছরের না।**বহুদিনের। তোমাদের অনেকের তখন জন্ম হয় নাই। **বাপ-মায়েরও বিয়ে হয় নাই।** সুতরাং এই ক্যারিয়ারকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করো না।

Share

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস রাজনীতির নামে মিথ্যাচার ও অপপ্রচার চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, তার রাজনৈতিক জীবন দীর্ঘদিনের এবং তা সহজে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা না করতে। তিনি বলেন, “আমার রাজনৈতিক ক্যারিয়ার এক বছরের না। বহুদিনের। তোমাদের অনেকের তখন জন্ম হয় নাই, বাপ-মায়েরও বিয়ে হয় নাই। সুতরাং এই ক্যারিয়ারকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করো না।” মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, কেউ যদি সরকারের বিরুদ্ধে দাবি তুলতে চান তবে সেটি করার জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই দাবি জানানো উচিত। তিনি দাবি করেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং অযথা স্লোগান বা অপপ্রচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা উচিত নয়। রমজান মাসে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, রোজা রেখে মিথ্যাচার, গালিগালাজ বা অপবাদ দেওয়া থেকে বিরত থাকা উচিত। একই সঙ্গে তিনি জানান, বিএনপি সরকারের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হয়েছে এবং ভবিষ্যতে ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনাও রয়েছে, যা দলের ৩১ দফা অঙ্গীকার বাস্তবায়নের প্রথম ধাপ।

InfoGram is an innovative online news media platform dedicated to delivering clear, concise, and credible news tailored for Gen Z and Millennials.

© All Rights Reserved By InfoGram | Created By Chytro