ইরানি গণমাধ্যমে **নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন,** ক্ষেপণাস্ত্র হামলার দাবিকে ঘিরে বাড়ছে অনিশ্চয়তা

Share

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন—এমন দাবি করে খবর প্রকাশ করেছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ। প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় নেতানিয়াহুর সরকারি বাসভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে দাবি করা হয়েছে। একই ঘটনায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়। তবে এসব তথ্যের পক্ষে কোনো স্বাধীন বা নির্ভরযোগ্য প্রমাণ এখনো প্রকাশ করা হয়নি।

খবরে বলা হয়েছে, এই দাবির সূত্র হিসেবে মার্কিন গোয়েন্দা বিশ্লেষক স্কট রিটারের একটি এক্স (সাবেক টুইটার) পোস্টের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু যে অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে সেটি সত্যিই তার কি না, নাকি ভুয়া—তা এখনও নিশ্চিত নয়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর দপ্তরে হামলার আগের দাবিগুলোর অনেকটাই পরে গুজব হিসেবে প্রমাণিত হয়েছে, ফলে সাম্প্রতিক এই দাবিকেও ঘিরে সন্দেহ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

InfoGram is an innovative online news media platform dedicated to delivering clear, concise, and credible news tailored for Gen Z and Millennials.

© All Rights Reserved By InfoGram | Created By Chytro