বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে তাদের পক্ষে কথা বলার মতো সাহসী কোনো বিরোধী দল দীর্ঘদিন ধরে অনুপস্থিত—এমন মন্তব্য করেছেন ড. এসএম খালিদুজ্জামান। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষায় কার্যকর ও সাহসী ভূমিকা রাখার মতো বিরোধী শক্তির অভাব স্পষ্ট, যা দেশের রাজনীতির জন্য উদ্বেগজনক। একই সঙ্গে তিনি ‘হাদী ভাই’-কে স্মরণ করে লেখেন, তাকে সত্যিই মিস করেন। উল্লেখ্য, ড. খালিদুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
Source: Dr. SM Khaliduzzaman