জাকাতের অর্থ দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে ব্যয়ের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ

Share

জাকাতের অর্থকে আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে দারিদ্র্য বিমোচনে ব্যবহার করার বিষয়ে সরকারকে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ইসলামি বক্তা ও সমাজকর্মী শায়খ আহমাদুল্লাহ। জাকাত ব্যবস্থাপনা উন্নত করার উপায় নিয়ে আলোচনার জন্য তাকে সচিবালয়ে আমন্ত্রণ জানানো হয়। বৈঠকের পর তিনি জানান, দেশে জাকাত সংগ্রহের বিপুল সম্ভাবনা রয়েছে এবং সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে এই অর্থ সরাসরি দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

তিনি বলেন, কেবল সাময়িক সহায়তা নয়, বরং জাকাতের অর্থ ব্যবহার করে মানুষের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হলে দীর্ঘমেয়াদে দারিদ্র্য কমানো সম্ভব। এ বিষয়ে তাদের প্রতিষ্ঠানের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে অনেক তরুণ-তরুণীকে স্বাবলম্বী করা সম্ভব হয়েছে। একই সঙ্গে জাকাত ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করতে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে, যা জাকাত ব্যবহারের নীতি ও কার্যকারিতা নিয়ে সুপারিশ দেবে।  

InfoGram is an innovative online news media platform dedicated to delivering clear, concise, and credible news tailored for Gen Z and Millennials.

© All Rights Reserved By InfoGram | Created By Chytro