জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় কেবল স্লোগান ও ক্ষমতার পালাবদল ঘটেছে, কিন্তু সাধারণ মানুষের জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি। তিনি বলেন, আগে রাষ্ট্রপতি তাঁর বক্তব্যের শেষে “জয় বাংলা” বলতেন, এখন “বাংলাদেশ জিন্দাবাদ” বলা হচ্ছে। কিন্তু এতে দেশের বাস্তবতায় কোনো মৌলিক পরিবর্তন ঘটেনি; শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে।
শুক্রবার রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে এনসিপির ঢাকা বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক পরিবর্তনের পরও জনগণের প্রত্যাশিত উন্নতি হয়নি এবং সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন এখনো অধরাই রয়ে গেছে।