**ইরানের বিরুদ্ধে চালানো হামলা অনৈতিক ও অবৈধ:** ওমানের পররাষ্ট্রমন্ত্রী

Share

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপকে অনৈতিক ও অবৈধ বলে নিন্দা জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং এতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এ ধরনের সামরিক পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলতে পারে।


ওমানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, উত্তেজনা বাড়াতে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে সব পক্ষেরই বিরত থাকা উচিত। তিনি ইরানের পক্ষ থেকে প্রতিবেশী দেশগুলোর ওপর পাল্টা হামলাকেও “দুঃখজনক ও গ্রহণযোগ্য নয়” বলে উল্লেখ করেন। পরিস্থিতি আরও অবনতির হাত থেকে রক্ষা করতে সংযম প্রদর্শন এবং কূটনৈতিক উপায়ে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছে ওমান।

InfoGram is an innovative online news media platform dedicated to delivering clear, concise, and credible news tailored for Gen Z and Millennials.

© All Rights Reserved By InfoGram | Created By Chytro